প্রজেক্ট কি???
প্রজেক্ট হচ্ছে একটি নতুন উদ্যোগ যেকোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এই উদ্যোগ হতে পারে কোন একটি নতুন প্রোডাক্ট তৈরি করা, নতুন সার্ভিস তৈরি করা অথবা নতুন ফলাফল পাওয়া। প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে,তবে এটি চলমান প্রক্রিয়া নয়। কোন একটি নতুন প্রডাক্ট বা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট অথবা একটি বাড়ি নির্মাণ করা একটি প্রজেক্ট। অথবা বলা যেতে পারে আমাদের প্রজেক্ট লার্নিং এবং আর্নিং। যেটির উদ্দেশ্য প্রজেক্ট মেম্বারদের দক্ষতা অর্জন করা এবং এটির মেয়াদ কাল দুই মাস। প্রজেক্ট ম্যানেজমেন্ট কে পাঁচটি অংশে বিভক্ত করা যায়। এগুলো হলো ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং ও ক্লোজিং। এই পাঁচটি ধাপ ইনিশিয়েটিভং থেকে শুরু করে কন্ট্রোলিং ও ক্লোজিং পর্যন্ত একে একে সম্পন্ন করার মাধ্যমে একটি প্রজেক্ট সম্পূর্ণ রূপ পায়।